রোববার বিকাল ৫টা ৫৬ মিনিটে লঞ্চটি নারায়ণগঞ্জ
লঞ্চ ঘাট থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে।
পথে সন্ধ্যা সোয়া ৬টার দিকে নারায়ণগঞ্জের
কয়লাখোলা এলাকায় পেছন থেকে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় এটি ডুবে যায় বলে জানিয়েছে
সংশ্লিষ্টরা।
মুক্তারপুর নৌ স্টেশনের ইনচার্য কবির হোসেন বলেন, “আমরা
ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েও হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে আগাতে পারছি না।”
তিনি জানান, উদ্ধার হওয়া কয়েকজন যাত্রীকে
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।
উদ্ধার হওয়া যাত্রীদের বরাত দিয়ে এ কর্মকর্তা
বলেন, “লঞ্চটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল।”
এদিকে নিখোঁজ যাত্রীদের স্বজনরা মুন্সীগঞ্জ
লঞ্চঘাট এবং এর আশপাশে ভিড় করেছে।