ক্যাটাগরি

পাবনায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও ট্রাকের হেলপার নিহত

দাশুড়িয়া-কুষ্টিয়া
সড়কে চাঁদ আলীর মোড়ে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পাকশী হাইওয়ে পুলিশের
ওসি আশীষ কুমার স্যানাল জানান।

নিহত
মোটরসাইকেল চালক মেহেদি হাসান (২০) ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চর-মিরকামারী
গ্রামের সুজন আলীর ছেলে। আর ট্রাকচালকের সহকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের
বরতে ওসি বলেন, তরমুজ বোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় ছিঁটকে পরে মোটরসাইকেল
আরোহী মেহেদী ঘটনাস্থলে মারা যান। এ সময় ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে
গাছের সঙ্গে ধাক্কা লাগলে চালক সহকারী নিহত হন। আহত হন ট্রাকে থাকা আরও দুইজন। 

“স্থানীয়রা
মুমূর্ষু অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক মশিউর রহমান
দুজনকে মৃত ঘোষণা করেন।”

ওসি জানান, দুর্ঘটনার
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করে। আহতদের উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুরতহাল শেষে
নিহতদের মরদেহ থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি আশীষ।

তিনি জানান,
ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে
মামলা করার প্রস্ততি চলছে।