ক্যাটাগরি

মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল শিশুর

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গোগরা এলাকার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানার ওসি যোবাইর সৈয়দ জানান।

মৃত ইভার (৩) গোগরা গ্রামের তালতলা বাড়ির অটোরিকশা চালক মুরাদের মেয়ে।

হাজিগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক জানান, সকালে মা সেফালী আক্তারের সঙ্গে ঘুরতে বের হয় ইভা। পথে অটোরিকশার জন্য অপেক্ষা করছিল মা-মেয়ে। এ সময় চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি বাসের চাপায় মাথা থেতলে গিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ইভা।

পরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্থানীয় বাকিলা বাজারে বাসটি রেখে চালক পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, শিশুটির লাশ ও বাসটি   উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।