শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকনোমিক ইউনিটের উদ্যোগে ‘সার্বজনীন স্বাস্থ্যসেবা দিবস-২০২০’ উপলক্ষে আয়োজিত সেমিনারে এই তথ্য জানান তিনি ।

জাহিদ মালেক বলেন, “নভেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকার কোভিড-১৯ রোগীদের চিকিৎসা বিনামূল্যে দিচ্ছে।
“আইসিইউ শয্যায় থাকা প্রতি রোগীর পেছনে সরকারের গড়ে প্রায় চার লাখ টাকা এবং সাধারণ শয্যায় থাকা রোগীর জন্য ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয় হয়েছে।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সময়মতো জরুরি ও প্রয়োজনীয় ওষুধ মজুদ, হাসপাতাল ও শয্যা সংখ্যা, নমুনা পরীক্ষার কেন্দ্র, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু এবং টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে। ফলে দেশে সংক্রমণ কম হয়েছে। মৃত্যুহার কমে গেছে।”
জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন বলে জানান তিনি।
সেমিনারে অন্যদের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. শাহাদৎ হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপ-প্রতিনিধি ডা. ভুপিন্দ্র আওলাখ বক্তব্য রাখেন।