ক্যাটাগরি

জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন নিয়াজ মোর্শেদ

শনিবার
দুপুরে হোটেল রেডিসনে আন্তর্জাতিক এই সংগঠনের সাধারণ সভা শেষে নেতৃত্ব নির্বাচনে ভোটাভুটি
হয়।

জেসিআইর
বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট পদে নিয়াজ মোর্শেদ এলিটের
প্রতিদ্বন্দ্বি ছিলেন আরমান আহমেদ খান।

জেসিআই
বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি ইরফান ইসলাম নির্বাচনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন
করেন।

সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয় জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি আন্তর্জাতিক সংগঠন।

তরুণদের
দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে জেসিআই।