ক্যাটাগরি

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির দুই শ্রমিকের মৃত্যু

শনিবার
মেশিন টুলস ফ্যাক্টরির বৈদ্যুতিক খুঁটি তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে
জানিয়েছে পুলিশ।

নিহতারা
হলেন, কুমিল্লার দেবিদ্বার থানার উজানি ছড়া গ্রামের সামসুল হক খন্দকারের ছেলে
কামাল হোসেন (২৭) এবং কুষ্টিয়া সদরের কালিশঙ্কর এলাকার সামসুদ্দিন প্রমানিকের ছেলে
নিশান হোসেন (২৩)।

গাজীপুর
সদর থানার ওসি আলমগীর ভূইয়া জানান, শনিবার সকালে গাজীপুর নগরের মেশিন টুলস
ফ্যাক্টরির ভেতরে বৈদ্যুতিক খুঁটি তৈরির কারখানার দুই শ্রমিক মিকচার মেশিন
রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।

এ সময়
মিকচার মেশিন অপারেটর মো. রাজিবুজ্জামান ওই মিকচার ভবনের অন্য তলায় থাকা মেশিনের
সুইচ চালু করেন। এতে মেশিনের ভেতরে থাকা ওই দুই শ্রমিক গুরুতর আহত হন।

পরে
তাদের মধ্যে নিশান হোসেনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সকাল পোনে ১০টার দিকে মারা যান তিনি।

অপর
আহত শ্রমিক কামাল হোসেনকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে সকাল ১১টার দিকে তিনিও
মারা যান।


ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।