ক্যাটাগরি

পেন্সিলের শহরে তুষারপাত

শীত মৌসুমের শুরুতেই তুষারপাতে ঢেকেছিল জার্মানির বাভারিয়া রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর নুরেমবার্গ ও তার পাশের স্টাইন শহর। নুরেমবার্গ ও স্টাইন শহরের তুষারপাত নিয়ে ছবির গল্প।

  • বরফে ঢাকা বিশ্বখ্যাত পেন্সিল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাবার কাস্টেল প্রাসাদ চত্বর।

  • বিশ্বখ্যাত পেন্সিল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাবার কাস্টেলের কারখানা চত্বরও ঢেকেছিল সফেদ বরফে।

  • ফাবার কাস্টেল প্রসাদের বরফ ঢাকা চত্বরে ঘুঘু পাখির সমাবেশ।

  • ফাবার কাস্টেলের বিক্রয় কেন্দ্রের বাইরে রাখা অতিকায় পেন্সিলটিও ঢেকে ফেলেছিল মৌসুমের প্রথম তুষারপাত।

  • ফ্রাঙ্কোনিয়া এলাকার রেডনিটস নদীর তীরের বাড়িগুলোর ছাদে জমে তুষার।

  • ফাবার পার্কের পুকুরের পানিতেও জমেছিল বরফ।

  • নুরেমবার্গের আইবাখরে এ জায়গাটিও ঢেকে ফেলেছিল বছরের প্রথম তুষারপাত।

  • নুরেমবার্গ ও স্টাইন শহরকে সংযোগকারী কাঠের সেতুটি বরফে ঢাকা পড়েছিল।

  • রেডনিটস নদীর দুই তীরে জমেছিল বরফ।

  • নুরেমবার্গ ও স্টাইন শহরকে সংযোগকারী কাঠের সেতুর হাতলে বরফ মূর্তি বানিয়ে রেখেছেন কেউ।

  • স্টাইন শহররে সংরক্ষিত এলাকায় একমাত্র বাড়িটিও বরফে ঢাকা। প্রায় দেড় কিলোমিটার সড়কের মাঝে এই একটি মাত্র বাড়িই সেখানে চোখে পড়বে।

  • স্টাইন শহরের পত্রহীন গাছপালার ডালে ডালে জমা তুষার।

  • স্টাইন শহরের পার্কও ঢাকা পড়েছিল তুষারে।

  • ফ্রাঙ্কোনিয়া এলাকার রেডনিটস নদীকে আরও সুন্দর করে সাজিয়েছিল তুষারপাত।

  • বরফজমা রেডনিটস নদীতে নীলশির হাঁস। প্রচণ্ড শীতেও এ পাখিরা তাদের আবাস ছেড়ে যায়নি।