শনিবার সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের
কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
নিহত রানী বেগম (৫৫)
বেগম ওই গ্রামের কাশেম রাঢ়ির স্ত্রী।
এ ঘটনায় জড়িত
অভিযোগে রানীর প্রতিবেশী পুস্প বেগম
নামের এ নারীকে আটক করেছে পুলিশ।
সাংবাদিকদের ওসি বলেন, “সকাল ৮টার দিকে রানী বেগম তার রাড়ির সামনে
রাস্তার পাশের জমিতে লাউগাছ লাগাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী হালিম রাঢ়ি ও তার স্ত্রী পুস্প বেগম তাকে বাধা
দেন।
“এ নিয়ে উভয়ের মধ্যে
কথা কাটাকাটির এক পর্যায়ে হালিম দা দিয়ে রানীকে কুপিয়ে আহত
করেন। পরে রানীকে উদ্ধার করে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মোস্তাফিজুর।