শনিবার এ রকেট হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তালেবানদের এক মুখপাত্র বলেছেন, তাদের যোদ্ধারা এ হামলা চালায়নি।
প্রায় দুই দশক ধরে চলা যুদ্ধের অবসানে বিদ্রোহী এ গোষ্ঠীটির প্রতিনিধিরা এখন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
শনিবারের রকেট হামলার পেছনে ইসলামিক স্টেট খোরাসান জড়িত কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন আফগান নিরাপত্তা কর্মকর্তারা।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের যে অংশ আফগানিস্তানে সক্রিয় সেটিই ইসলামিক স্টেট খোরাসান নামে পরিচিত।
গত মাসে কাবুলের আবাসিক এলাকায় ইসলামিক স্টেটের রকেট হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছিল।