ক্যাটাগরি

গাজীপুরে গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা

শ্রীপুরে পৌর এলাকার ভাঙনাহাটি গ্রাম থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার
করা হয় বলে শ্রীপুর থানার এসআই কামরুল হাসান জানান।

নিহত গিয়াসউদ্দিন (৫৫) ভাঙনাহাটি গ্রামের হাজী আব্দুল
মালেকের ছেলে। তিনি কেওয়া নতুন বাজার সংলগ্ন মাওনা-শ্রীপুর সড়কের পাশে একটি
অটোরিকশার গ্যারেজ চালাতেন।

নিহতের ছেলে জাফর
আলী বলেন, তারা বাবা গ্যারেজ পরিচালনার পাশাপাশি
অটোরিকশার নিরাপত্তার জন্য রাতেই গ্যারেজে ঘুমাতো। শুক্রবারও
বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষে গ্যারেজে ঘুমাতে যান।

শনিবার ভোরে অটোরিকশা চালকরা গ্যারেজে এসে
তার বাবাকে ডেকে সারা শব্দ না পেয়ে তাদের খবর দেন। পরে তারা এসে তার বাবার
রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এসআই বলেন, নিহতের শরীরে একাধিক ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ বের করার চেষ্টা চলছে এবং এ
বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।