ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর থেকে পদোন্নতি পেয়ে ১ জানুয়ারি থেকে
তিনি এমডির দায়িত্ব পালন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামী ব্যাংক।
মুহাম্মদ মুনিরুল মওলা ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে
কর্মজীবন শুরু করেন। ৩৫ বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ পেশাদার এই ব্যাংকার কর্মজীবনে ব্যাংকের
বিভিন্ন শাখা ও জোনপ্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন উইং ও ডিভিশন প্রধানের দায়িত্বে
ছিলেন।
ইসলামী ব্যাংকের কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং, ইনভেস্টমেন্ট (ক্রেডিট) কমিটি,
ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এবং রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন কমিটির প্রধান
হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ইন্টারন্যাশনাল
ব্যাংকিং উইং এবং রিটেইল ইনভেস্টমেন্ট উইং প্রধান ছিলেন।
দেশ-বিদেশে শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত মুহাম্মদ মুনিরুল মওলা চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দ্য ইনস্টিটিউট
অব ব্যাংকার্স, বাংলাদেশের ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। সম্প্রতি তিনি নেদারল্যান্ডসভিত্তিক
ফ্যাক্টরস চেইন ইন্টারন্যাশনাল (এফসিআই) এর ‘ডমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং’
শীর্ষক সম্মানজনক সার্টিফিকেট অর্জন করেছেন।