আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাতে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নাহিদ হাসান সোহাগ (২৬) খুলনার খানজাহান আলী থানার এসআই আনোয়ার হোসেনের ছেলে।
আনোয়ার হোসেন নগরীর পথেরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
ওসি বলেন, “সোহাগ পরিবারের কাছে নতুন মোটরসাইকেল চেয়েছিলেন। সেটা না পেয়ে তিনি বাড়িতে আত্মহত্যা করেন।”
খবর পেয়ে পুলিশ সোহাগের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বলে জানান তিনি।