ক্যাটাগরি

চেলসির বিপক্ষে ৫ জনকে পাচ্ছে না ম্যান সিটি

বিষয়টি শুক্রবার
নিশ্চিত করেছেন ম্যানচেষ্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

গত শুক্রবার স্ট্রাইকার
গাব্রিয়েল জেসুস, ডিফেন্ডার কাইল ওয়াকার ও দুজন সাপোর্ট স্টাফের কোভিড-১৯ পজিটিভ এলে
এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ম্যাচ স্থগিত করা হয়। নতুন আক্রান্ত তিন খেলোয়াড়দের
নাম জানাননি গুয়ার্দিওলা।

এদিকে চেলসির কোচ
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড জানান, তাদের দলের দুইজন কোভিড-১৯ পজিটিভ। তবে তারা খেলোয়াড়
নন বলে নিশ্চিত করেন তিনি।

আগামী রোববার বাংলাদেশ
সময় রাত সাড়ে দশটায় চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।