ক্যাটাগরি

মোংলায় ‘২৬ বোতল বিদেশি মদসহ’ গ্রেপ্তার ৫

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট
এম মাজহারুল হক শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোংলা
বাসস্ট্যান্ডে তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তারা হলেন- জেলার রামপাল উপজেলার টেংরামারী গ্রামের শ্রীপ্রতি
মণ্ডল রায় (৪৮), একই উপজেলার বড় দুর্গাপুর গ্রামের পিংকু গাইন (৩০), গিলাতলা গ্রামের
আফতাফ খলিফা (২০), বাবুরবাড়ি গ্রামের শিব সংকর (১৮) ও মোংলা উপজেলার দিগরাজ গ্রামের
মাধব অধিকারী (১৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে
পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে ‘২৬ বোতল বিদেশি মদ’ উদ্ধার করা হয়।