ক্যাটাগরি

ভোলায় ২ বাইকের সংঘর্ষে তরুণ নিহত

উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ঢালী মার্কেট এলাকায়
শুক্রবার দুপুরে তিনি নিহত হন বলে মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান।

নিহত মো. রিয়াজ (১৮) ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতিন
ফরাজির ছেলে।

পুলিশ জানায়, রিয়াজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে যাওয়ার
সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে
রিয়াজ নিহত হন।

এ ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ওসি
সাখাওয়াত হোসেন।