ক্যাটাগরি

খুলনায় সড়ক দুর্ঘটনায় বালু ব্যবসায়ীর মৃত্যু

রোববার সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা
মহাসড়কের বালিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত বিল্লাল হোসেন শিকদার ঝিনাইদহ
সদর থানার রহমান শিকদারের ছেলে। বটিয়াঘাটার কৈয়া বাজার এলাকার বালুর ব্যবসা করতেন তিনি।

খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই
রেজাউল করিম জানান, রোববার সকালে বিল্লাল মোটরসাইকেলে চুকনগর যাচ্ছিলেন।বালিয়াখালী
এলাকায় পৌঁছালে খুলনাগামী একটা বাস তাকে চাপা দেয়।

ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার
করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রেজাউল জানান, ঘাতক বাসটি আটক করা
হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা
নেওয়া হয়েছে।