ক্যাটাগরি

তালের নারকেলি বড়া পিঠা

উপকরণ: ১ কাপ
তালের রস। ১ কাপ নারকেল কুড়ানো। আধা কাপ চালের গুঁড়া। আধা কাপ ময়দা। আধা কাপ গুঁড়া
দুধ। আধা কাপ চিনি। আধা চা-চামচ বেইকিং পাউডার। পরিমাণ মতো তেল ভাজার জন্য। সামান্য
লবণ।

পদ্ধতি: সব
উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে আধা ঘণ্টা ঢেকে রাখুন।

এবার পরিমাণ মতো তেল প্যানে নিয়ে গরম
করে ব্যাটার থেকে গোল গোল করে বড়া আকৃতিতে গরম তেলে দিয়ে দিন।

মাঝারি আঁচে লালচে করে ভেজে তুলুন।

পরিবেশন করুন যেকোনো সময়ের নাস্তায় চায়ের
সঙ্গে।

আরও রেসিপি

তালের রস সংরক্ষণ
 

তালের দুই পদ
 

তালের পায়েস
 

তালের পুডিং