রোববার বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়েশা খানমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহিলা পরিষদের কেন্দ্রীয় ও সকল জেলা শাখা কার্যালয়ে ৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সাত দিন শোক পালন করা হবে।
এসময় সংগঠনটির পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া ৩ জানুয়ারি রোববার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত তিনদিন কেন্দ্রীয় ও জেলা শাখা কার্যালয়সমূহ বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।