রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এ আর মল্লিক প্রশাসনিক ভবনের সামনে তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ অবস্থান করেন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রথম বর্ষের পরীক্ষা গ্রহণসহ চার দফা দাবি জানায়। তাদের দাবিগুলো হচ্ছে- ১০ জানুয়ারির মধ্যে পরীক্ষার রুটিন দেওয়া, পরীক্ষা শেষ হওয়ার পর অনলাইনে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করা,
পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে পরীক্ষার ফলাফল দেওয়া ও ইনস্টিটিউটের সেশনজট নিরসনে শিক্ষক নিয়োগ ও ক্লাসরুম বৃদ্ধিসহ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা।
আইইআরের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“আমরা প্রথম বর্ষে ২৪ মাস পার করলেও, প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে পারি নি। এজন্য বাধ্য হয়ে আন্দোলন করছি।
“কর্তৃপক্ষ যদি আমাদের পরীক্ষা নিয়ে নেয় তাহলে আমরা কিছুটা হলেও সেশনজট থেকে মুক্তি পাব। নয়ত ক্রমান্বয়ে সেশনজট বাড়তেই থাকবে।“
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.
রবিউল হাসান ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে কথা বলেছি এবং তাদের সমস্যা নিরসনে আন্তরিকভাবে চেষ্টা করছি।“