ক্যাটাগরি

ব্রেক্সিটের পরও যুক্তরাজ্যের নেতৃত্ব দিতে ‍চান বরিস জনসন

যুক্তরাজ্যের দৈনিক ইনডিপেনডেন্টের খবর অনুযায়ী, গত কয়েকমাস ধরে জনসনকে নিয়ে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল, কোভিড-১৯ মহামারীর কারণে দেশের চলমান পরিস্থিতি এবং নিজের বেতন নিয়ে জনসন খুবই অসন্তুষ্ট।

তাছাড়া, জনসন নিজে গত বছর কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিলেন। যমে-মানুষে টানাটানি করে তাকে বাঁচানো গেলেও তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। এসব কারণে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়তে চান।

এ গুঞ্জন যে একেবারেই ভিত্তিহীন তা জনসন নিজেই জানিয়ে দিলেন। সম্প্রতি বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে জনসনকে করা নানা প্রশ্নের মধ্যে এই প্রশ্নও ছিল।

বিবিসি’র অ্যান্ড্রু মার তাকে প্রশ্ন করেন, তিনি তার দায়িত্ব চালিয়ে যেতে চান কিনা। উত্তরে জনসন বলেন, ‘হ্যাঁ’।

ব্রেক্সিটের পর এটাই ছিল গণমাধ্যমে দেওয়া জনসনের বড় সাক্ষাৎকার। সেখানে দেশের কোভিড পরিস্থিতি, ব্রেক্সিটের পর ইইউ’র সঙ্গে সম্পর্ক এবং এখন থেকে কোন পথে দেশ চলবে সে সব নিয়ে নানা প্রশ্ন উঠে আসে।