নিহত জয়নাল আবেদীনের (৬০) বাড়ি উপজেলার পুরন্দরপুর গ্রামে।
বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম হায়দার জানান।
তিনি বলেন, “জয়নাল আবেদীন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রতগামী নসিমন চাপা দিলে ঘটনাস্থলেই জয়নাল মারা যান।”
এ বিষয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন।