ক্যাটাগরি

অ্যান্ডারসন-ব্রডদের কোচ হতে চান অ্যামব্রোস

গত ডিসেম্বরের মাঝামাঝি ইংল্যান্ড পুরুষ দলের জন্য ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ ও স্পিন বোলিং কোচের জন্য বিজ্ঞপ্তি দেয় ইসিবি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বুধবার এক প্রতিবেদনে জানায়, পেস বোলিং কোচের পদে আবেদন করেছেন অ্যামব্রোস।

দায়িত্ব পেলে জাতীয় দলের পাশাপাশি সম্ভাবনাময় পেসারদের নিয়েও কাজ করতে দেখা যাবে অ্যামব্রোসকে। সময়ে সময়ে ইংল্যান্ড ‘এ’ দলের সফরের সময়ও পেসারদের সহায়তা করবেন তিনি।

কোচিংয়ে নতুন নন অ্যামব্রোস। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সময় ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচ ছিলেন তিনি। সিপিএলে গায়ানা ওয়ারিওর্সের সঙ্গে কাজ করেছেন তিন বছর।

শ্রীলঙ্কা সফরে আপাতত ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে আছেন জন লুইস। সাবেক এই সুইং বোলারকেই দেখা হচ্ছে এই পদের জন্য ফেভারিট হিসেবে। তবে অ্যামব্রোসও শক্তিশালী প্রার্থী।