ক্যাটাগরি

খুলনায় জমির বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

রূপসা থানার ওসি
মোল্লা জাকির হোসেন জানান, শনিবার দুপুরে আনন্দনগর গ্রামের মেঝঝিলা এলাকায় হত্যাকাণ্ডের
এ ঘটনা ঘটে।

নিহত মহিদুল মোল্লা
(৩৫) ওই গ্রামের বাসিন্দা।

ওসি জাকির বলেন,
মহিদুল বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। বাগবিতণ্ডার একপর্যায়ে
কুড়াল দিয়ে তারা মহিদুলের মাথায় আঘাত করলে আহত হন তিনি। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার
পথে তিনি মারা যান।

লাশ ময়নাতদন্তের
জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।