ক্যাটাগরি

রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া

নয় খেলায় সাড়ে ৭
পয়েন্ট পেয়েছেন জিয়া। ৭ পয়েন্ট নিয়ে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অনত চৌধুরী হয়েছেন
রানার্সআপ।

জাতীয় ক্রীড়া পরিষদের
পুরাতন ভবনে শনিবার নবম ও শেষ রাউন্ডে জিয়া ফিদে মাস্টার পরাগের সাথে ড্র করেন। ক্যান্ডিডেট
মাস্টার সোহেল চৌধূরীকে হারান অনত।

সুইস-লিগ পদ্ধতিতে
৮ দিন ব্যাপী অনুষ্ঠিত এ ইভেন্টে ৪৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন জিয়া এক
লাখ, রানারআপ অনত পঞ্চাশ হাজার টাকা, তৃতীয় হওয়া ফিদে মাস্টার পরাগ ত্রিশ হাজার টাকা
পুরস্কার পেয়েছেন।