ক্যাটাগরি

বগুড়ায় ‘মদপানে’ আর দুজনের মৃত্যু

এরা হলেন- পুরান বগুড়ার প্রেমনাথ রবিদাস (৬০) ও ফাপোরের রিকশা চালক জুলফিকার (৫৩)

বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার প্রেমনাথ মারা যান। আর সোমবার রাতে নিজ বাসায় জুলফিকারের মৃত্যু হয়।

এর আগে সোমবার সোমবার ভোর থেকে বেলা ৩টার মধ্যে বগুড়া শহরের পুরান বগুড়া তিন মাথা, ফুলবাড়ি এবং কাটনারপাড়ার ছয় ব্যক্তির ‘মদপানের পর’ মৃত্যুর খবর জানায় পুলিশ।

এরা হলেন- পুরান বগুড়ার লোকমান মিয়ার ছেলে রাজমিস্ত্রি রমজান আলী (৪০), প্রেমনাথের ছেলে সুমন (৩৮), কাটনার পাড়ার টোকাপট্টির চা দোকানি সাজু (৫৫), বাবুর্চি মোজাহার আলী (৭০), ফুলবাড়ি সরকার পাড়ার আব্দুল জলিল (৬৫) ও ফুলবাড়ী মধ্যপাড়ার আব্দুল জলিলের ছেলে পলাশ (৩৫)।

সোমবার ওসি হুমায়ুন সংবাদিকদের জানান, বিষাক্ত মদপানে ছয়জনের মারা যাওয়ার খবর তারা শুনেছেন। প্রত্যেকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে; তদন্তের পর ঘটনাটি নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে পুরান বগুড়ার তিন মাথা এলাকার হরিনাথ নামে একজন বাসিন্দা জানান, রোববার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে কয়েকজন হোমিওপ্যাথি দোকান থেকে আনা রেকটিফায়েড স্পিরিট পান করার পর কয়েকজন অসুস্থ হন।