ক্যাটাগরি

উত্ত্যক্ত করার অভিযোগে হাতিরঝিলে আটক ৩১

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলছেন, সোমবার রাতে সাধারণ মানুষকে উত্ত্যক্ত করায় তাদের আটক করা হয়।

“তাদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে গণউপদ্রব ও অহেতুক হৈচৈ করার অপরাধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়ে‌ছে। অন্য‌দের‌ সতর্ক করে তা‌দের অ‌ভিভাবক‌দের জিম্মায় দেওয়া হ‌য়ে‌ছে।”

এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত একটি ফেইসবুক পেইজে একজন নাগরিক হাতিরঝিল এলাকায় একদল কিশোরের উৎপাতের বিষয়ে অভিযোগ করেন।

সদরদপ্তর থেকে নির্দেশনা পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে আসছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওসি আব্দুর রশিদ বলেন, এ পর্যন্ত তারা ১০২ জনকে আটক করে আইনি ব্যবস্থা নিয়েছেন বা সতর্ক করে দিয়েছেন।