ক্যাটাগরি

গহিরায় মাটি খুঁড়ে ইয়াবা উদ্ধার

গহিরার
দোভাষী বাজার থেকে সোমবার রাতে ইয়াবাগুলো উদ্ধারের সময় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে
বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মাশকুর রহমান।

গ্রেপ্তার
ব্যক্তির না, মো. আলাউদ্দিন (২৭)। আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুর এলাকায় তার বাড়ি।

র‌্যাব
কর্মকর্তা মাশকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার
চালান আনোয়ারায় এসেছে বলে তথ্য পেয়ে রাতে দোভাষী বাজারে অভিযান চালায় র‌্যাব। এসময়
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আলাউদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।”

আলাউদ্দিনের
দেওয়া তথ্যে একটি হার্ডওয়ারের দোকানের ভেতর মাটি খুঁড়ে এক লাখ ৩০ হাজার পিস উদ্ধার
করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা মাশকুর।

তিনি
বলেন, যে দোকান থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে, সেটি কামরুজ্জামান নামে এক ব্যক্তির।
কামরুজ্জামান গত বছরের ১৪ সেপ্টেম্বর এক লাখ ৬৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কারাগারে
আছেন।

আলাউদ্দিন
ইয়াবা ব্যবসায় কামরুজ্জামানের সহযোগী বলে জানান র‌্যাব কর্মকর্তা মাশকুর।

তিনি
বলেন, “তারা মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবা এনে তাদের দোকানে রাখে। সেখান থেকে চট্টগ্রামসহ
বিভিন্ন স্থানে সরবরাহ করে।”