তার একান্ত সহকারী মমিনুর রহমান সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,
সোমবার রাতে
সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে রওনা হন মওদুদ। মঙ্গলবার ভোরে তিনি
মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।
“সেখানে ভর্তির পর স্যারের চিকিৎসা শুরু হয়েছে, কয়েকটি পরীক্ষাও করা হয়েছে।”
সুজন জানান, সিঙ্গাপুরে হৃদরোগ বিশেষজ্ঞ চার্লস থোর তত্ত্বাবধায়নে চিকিৎসা
নিচ্ছেন মওদুদ। স্ত্রী হাসনা মওদুদও তার সঙ্গে রয়েছেন।
মওদুদের হৃদযন্ত্রে বসানো হল ‘পেসমেকার’
অসুস্থ হয়ে পড়লে গত ৩০ ডিসেম্বর মওদুদ আহমদকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে
ভর্তি করা হয়। ৭ জানুয়ারি তার হৃদযন্ত্রে পেস মেকার বসানো হয়।
সামরিক শাসক জিয়াউর রহমান ১৯৭৮ সালে
বিএনপি গঠনের সময় দলটির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন মওদুদ আহমদ। সামরিক শাসক
এইচ এম এরশাদ ক্ষমতা দখলের পর তিনি তার দল জাতীয় পার্টিতে যোগ দেন।
এইচ এম এরশাদের সরকারে প্রধানমন্ত্রী,
উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যারিস্টার মওদুদ পরে আবার বিএনপিতে যোগ দিয়ে
খালেদা জিয়ার সরকারের আইনমন্ত্রী ছিলেন। মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন
মওদুদ পল্লী কবি খ্যাত কবি জসীম উদ্দীনের মেয়ে।