মঙ্গলবার
কমিশনের এক সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য
জানিয়েছেন।
তিনি বলেন, “শিগগিরই এ অভিযোগপত্র
আদালতে দাখিল করা হবে।”
অভিযোগপত্রে
শাহাবুদ্দিন নাগরীর বিরুদ্ধে এক কোটি ৬৪ লাখ ৭৬ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজ ভোগ
দখলে রাখা এবং দুদকে ‘মিথ্যা তথ্য’ দিয়ে সম্পদ বিবরণী দাখিল করার অভিযোগ আনা হয়েছে।
জ্ঞাত আয়
বহির্ভূত সম্পদ অর্জন ও ‘মিথ্যা তথ্য সম্বলিত’ সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে
২০১৯ সালের ২১ জুলাই শাহাবুদ্দিন নাগরীর বিরুদ্ধে এ মামলা করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর
আলম।
পরে তিনি
নিজেই মামলাটি তদন্ত করে কমিশনে প্রতিবেদন দাখিল করলে মঙ্গলবার অভিযোপত্র অনুমোদন দেওয়া
হয়।
আত্মসমর্পণের পর শাহাবুদ্দিন নাগরী কারাগারে
মামলা দায়েরের পর একই বছরের
১৫ সেপ্টেম্বর শাহাবুদ্দিন নাগরী আদালতে আত্মসমর্পণ করলে জামিন নাকচ করে তাকে কারাগারে
পাঠায় আদালত।
এর তিন
মাস পর জামিন পেয়ে ছাড়া পান বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।
ঢাকার ব্যবসায়ী
নুরুল ইসলামকে হত্যা এবং গাড়ির নিলামে ঘুষ দাবি ও দুর্নীতির অভিযোগে আরও দুটি মামলা
রয়েছে সাবেক কাস্টমস কমিশনার শাহাবুদ্দিন নাগরীর বিরুদ্ধে।
২০০৯ সালে
গাড়ির নিলামে ঘুষ দাবি ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের মোহরা এলাকার বাসিন্দা মোহাম্মদ
হাসান আলী চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন। মামলাটি সেই আদালতে বিচারাধীন।