ক্যাটাগরি

হিযুবুত তাহরিরের ২ সদস্যের ২ বছর কারাদণ্ড

মঙ্গলবার
চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইবুনালের বিচারক মো. আব্দুল হালিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা
হলেন- মো. সাইমন আলম চৌধুরী ওরফে সাঈম (২৮) ও সিরাজুল ইসলাম (২৯)। তারা কারাগারে রয়েছেন।

ট্রাইবুনালের
রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের বিরুদ্ধে
আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের সন্ত্রাসবিরোধী আইনের ১০ ও
১৩ ধারায় দুই বছর করে কারাদণ্ড দেয়। তবে দুইটি সাজা এক সাথে চলবে।”

মামলার
নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নগরীর বহদ্দারহাট এলাকায় লিফলেট বিলির সময়
সাঈম ও সিরাজুল চান্দগাঁও থানা পুলিশের হাতে ধরা পড়েন।

এসময়
পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। পরের
বছরের ১২ মে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং একই বছরের ৩ নভেম্বর অভিযোগ গঠন করে।

অভিযোগ
গঠনের পর আসামিরা মামলায় স্থিতাবস্থা চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন। তাতে প্রায়
এক বছর বিচার আটকে ছিল। গত বছরের ৯ নভেম্বর উচ্চ তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করার
আদেশ দেয়।