ক্যাটাগরি

অনলাইন সিঙ্গাপুর ওপেন শুটিংয়ে চতুর্থ বাকি

অনলাইনে হওয়া এই প্রতিযোগিতায় মঙ্গলবার বাছাইয়ে ৬২৩ দশমিক
২ স্কোর গড়ে তৃতীয় হন বাকি। শিরোপা লড়াইয়ে গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে রুপা জেতা এই
‍শুটার ২০৬ দশমিক ৩ স্কোর নিয়ে চতুর্থ হন। এই ইভেন্টে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার রোজিটের
জ্যাক।

ছেলেদের এই ইভেন্টে ৬১৬ দশমিক ৫ স্কোর নিয়ে বাছাইয়ে ষষ্ঠ
হওয়া বাংলাদেশের আরেক শুটার রিসালাতুল ইসলাম মূল লড়াইয়ে ভালো করতে পারেননি। ১৪০ দশমিক
৩ স্কোর গড়ে সপ্তম হন তিনি।

মেয়েদের বিভাগে ৬২০ স্কোর গড়ে বাছাইয়ে অষ্টম হওয়া দিশা
শিরোপা লড়াইয়ে ১৬৩ দশমিক ৬ স্কোর নিয়ে ষষ্ঠ হন। এ ইভেন্টেও সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার
শুটার রোজিটের ভিক্টোরিয়া।

১০ মিটার এয়ার পিস্তলে শাকিল আহমেদ ১১৪ দশমিক ৭ স্কোর নিয়ে
অষ্টম ও মেয়েদের বিভাগে আরমিন আশা (১১৪ দশমিক ২) ষষ্ঠ ও আনজিলা আমজাদ (১৩২ দশমিক ৬)
অষ্টম হন।