ক্যাটাগরি

দোহারে সড়ক দুর্ঘটনায় বিক্রয় প্রতিনিধি নিহত

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে
৬টার দিকে উপজেলার করিমগঞ্জ বটতলা আঞ্চলিক প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে
জানিয়েছেন দোহার থানার এসআই রকিবুল ইসলাম।

নিহত আল ইমরান (২৬) বরিশালের
বাকেরগঞ্জ উপজেলার ধাপকাঠি গ্রামের নুরুল ইসলাম খানের
ছেলে। দোহারে থেকে রিদিশা ফুড এন্ড বেভারেজ কোম্পানি  লিমিটেডের উপজেলা বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এসআই রকিবুল বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় বাইসাইকেলে করে অর্ডারের মালামাল সরবরাহের
জন্য পালামগঞ্জ থেকে কার্তিকপুরের দিকে যাচ্ছিলেন আল-ইমরান। পথে ওই এলাকায়
অজ্ঞাতনামা যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

লাশ উদ্ধারের পর
সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে রাখা হয়েছে।

নিহতের পরিবারকে খবর
দেওয়া হয়েছে। তারা আসলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে
বলে জানান এসআই রকিবুল।