ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার ৬৪ রানের জয়ে অ্যাগারের শিকার ৩০ রানে ৬ উইকেট।
এই পারফরম্যান্সে তার নাম উঠে গেছে রেকর্ড বইয়ের কয়েকটি পাতায়।
১
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট
নেওয়া প্রথম বাঁহাতি স্পিনার অ্যাগার।
বাঁহাতি স্পিনে আগের সেরা বোলিং ছিল
শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের, নিউ জিল্যান্ডের
বিপক্ষেই ৩ রানে ৫ উইকেট।
২
টি-টোয়েন্টিতে এই নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিলেন অ্যাগার।
স্পর্শ করলেন একাধিকবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড।
২ বার ৫ উইকেট নিয়ে এই রেকর্ডে আগে থেকেই আছেন ৫ জন-ইমরান
তাহির, লাসিথ মালিঙ্গা, অজন্তা মেন্ডিস, উমর গুল ও রশিদ খান।
১
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড
অ্যাগারের এই পারফরম্যান্স।
আগের রেকর্ডও ছিল তারই, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪
রানে ৫ উইকেট।
০
অস্ট্রেলিয়ান স্পিনারদের মধ্যে টি-টোয়েন্টিতে ৫ উইকেট
অ্যাগার ছাড়া আর নেই কারও। পেসারদের মধ্যে আছে কেবল জেমস ফকনারের, ২০১৬ টি-টোয়েন্টি
বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মোহালিতে ২৭ রানে ৫ উইকেট।
৪
টি-টোয়েন্টিতে ৬ উইকেটের স্বাদ পাওয়া চতুর্থ বোলার
অ্যাগার। শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস একাই এই পারফরম্যান্স দেখিয়েছেন ২ বার, একবার করে
ভারতের দিপক চাহার ও যুজবেন্দ্র চেহেল।