ক্যাটাগরি

ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীবাহী বাস খাদে পড়ে নিহত ২৭

বুধবার রাতে জাভা দ্বীপে শিক্ষাসফর শেষে ফেরার পথে এ ঘটনা ঘটেছে বলে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির তল্লাশি ও উদ্ধার সংস্থা জানায়, পশ্চিম জাভা প্রদেশের সুমেডাং শহরের কাছে একটি এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারান, এতে বাসটি পার্শ্ববর্তী নালায় পড়ে যায়। 

পরিবহন মন্ত্রণালয় জানায়, বাসটিতে একটি নিম্নমাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা ও তাদের কয়েকজন অভিভাবক ছিলেন, তাদের মধ্যে ৩৯ জন রক্ষা পেয়েছেন।

গণমাধ্যমে আসা ছবিতে বাসটিকে উল্টানো অবস্থায় ও উদ্ধার কর্মীদের হতাহতদের খোঁজার চেষ্টা করতে দেখা গেছে। 

পরে উদ্ধার ও তল্লাশি সংস্থার স্থানীয় কর্মকর্তা সুপ্রিয়োনো জানান, উদ্ধারকারজ শেষ হয়েছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।