ক্যাটাগরি

কালচে ঠোঁট গোলাপি করার উপায়

প্রাকৃতিক উপাদানের সাহায্যে এই কালচেভাব
কমানো সম্ভব।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত
প্রতিবেদন অবলম্বনে ঠোঁটের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে জানানো হল।

হলুদ: ত্বক
উজ্জ্বল করার গুণের জন্য সুপরিচিত হলুদ।

আধা চা-চামচ হলুদের সঙ্গে আধ চা-চামচ
দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি নিয়মিত ঠোঁটে মালিশ করলে কালচেভাব দূর হয়।

লেবু: ঠোঁটে
লেবু ঘষা কালচেভাব দূর করতে সহায়ক। এর প্রাকৃতিক ব্লিচিং ঠোঁটের কালো দাগ কমায় ও মসৃণভাব
আনে।

শসা: শসার রস
শীতলকারক এবং ত্বকের কালচেভাব দূর করতে পারে। ত্বকের শুষ্কতা দূর করে আর্দ্রতা বজায়
রাখতেও সহায়তা করে।

বিটরুট: বিটরুট
ঠোঁটে মালিশ করে পাঁচ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন, এতে ত্বক তা শুষে নেবে। কিছুক্ষণ
পরে ঠোঁট পানি দিয়ে ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।

জলপাইয়ের তেল:
রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁট জলপাইয়ের তেল দিয়ে মালিশ করা উপকারী। এটা ঠোঁটের রং হালকা
করে পাশাপাশি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখে এবং মসৃণ করে তোলে।

চিনি: চিনি
খুব ভালো এক্সফলিয়েটর যা ত্বকের মৃত কোষ দূর করতে সহায়ক। চিনির দানা এক চামচ মাখনের
সঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করে দিনে কয়েকবার ঠোঁট মালিশ করুন।

অ্যালো ভেরা:
অ্যালো ভেরা ত্বকের ‘মেলানিন’ কমায়। তাজা অ্যালো ভেরা ঠোঁটে মালিশ করুন। শুকিয়ে গেলে
ধুয়ে ফেলুন, উপকার পাবেন।

নারিকেল তেল:
ঠোঁটের কালচেভাব দূর করার সবচেয়ে সস্তা ও সহজ উপায় হল নারিকেল তেল ব্যবহার। প্রতিদিন
রাতে ঘুমাতে যাওয়ার আগে আঙ্গুলের সাহায্যে নারিকেল তেল ঠোঁটে ব্যবহার করুন, কালচেভাব
কমে যাবে।

গোলাপ জল: আধ
চা-চামচ গোলাপ জলের সঙ্গে মধু মিশিয়ে তা দিনে দুবার ঠোঁটে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে
কালোদাগ দূর হবে।

ছবির
মডেল: আফসানা মিমি। মেইকআপ: মিমি। ছবি: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন

প্রাকৃতিক উপাদানে ঠোঁটের যত্ন
 

অভ্যাসে ঠোঁট কালো
 

লাল রংয়ে ঠোঁট রাঙাতে