ক্যাটাগরি

ফেনীতে শিশু ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

শনিবার
রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার
তৌহিদুর রহমান (২৬)  উত্তর শ্রীপুর গ্রামের
আবদুল জলিলের ছেলে।

রোববার
দুপুরে তাকে আদালতে হাজির করা হলে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

ফুলগাজী
থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির
এই ছাত্রী শুক্রবার বিকালে বাড়ির পাশে বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। এই সময় তৌহিদুর রহমান
কৌশলে শিশুটিকে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়।

“সেখানে
শিশুকে ধর্ষণ করলে বিদ্যালয় থেকে বের হওয়ার পর সে কান্না করতে থাকে।”

এক পর্যায়ে
স্থানীয়রা তার কাছে কান্নার কারণ জানতে চাইলে বিষয়টি জানাজানি হয় বরে ওসি জানান।

ওসি
আরও জানান, এই ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা
দায়ের করেছেন।

“মামলার
পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে একমাত্র আসামি তৌহিদুর রহমানকে গ্রেপ্তার করে। দুপুরে
আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়।”

এর আগে
শনিবার শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে ওসি
জানান।