ক্যাটাগরি

প্রধানমন্ত্রী দিন রাত কাজ করছেন: রওশন

রোববার সংসদের দ্বাদশ
অধিবেশনের সমাপনী ভাষণে রওশন বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। দেশকে বাঁচানোর জন্য
প্রধানমন্ত্রী সারা দিন রাত কাজ করছেন। জনগণকেও সচেতন হতে হবে। উপযুক্ত সাড়া দিতে হবে।”

রওশন এরশাদ বলেন, বিশেষজ্ঞরা
আশঙ্কা করছেন, ভয়াবহ পরিস্থিতি হবে। হাসপতালে জায়গা হচ্ছে না। কিন্তু মানুষের মধ্যে
সচেতনতা নেই।

“তারা স্বাস্থ্যবিধি
মানছে না। সরকারের ঘোষিত ১৮ দফা নির্দেশনাও মানা হচ্ছে না। মানুষ..মাস্ক পরে না। স্যানিটাইজার
দিতে গেলে বিরক্ত হয়। বই মেলায় অনেকে মাস্ক ছাড়া ঘুরছে।”

“এই অবস্থায় সংক্রমণ
নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। কিন্তু এখানে প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন। যদি আমরা
সচেতন না হয় তবে কী হবে? মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন রাত ২৪ ঘণ্টা সংক্রমণ ঠেকানোর
জন্য কাজ করে যাচ্ছেন।”

রওশন এরশাদ বলেন,
“করোনার পরীক্ষা আরা বাড়াতে হবে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে  মানুষ পরীক্ষা করতে পারছে না। আইসোলেশেনর সুযোগ
বাড়াতে হবে। করোনার সংক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ শক্তি নিয়োগ করতে হবে।

“বাংলাদেশের প্রবৃদ্ধি
বেড়েছে। এখন উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। গড় আয়ু বেড়েছে। গণপরিবহন উন্নয়নে মেট্রোরেল
হচ্ছে। পদ্মা সেতু সমাপ্তির পথে। জীবনযাত্রার মান উন্নত হয়েছে অন্যদিকে বৈষম্য বেড়েছে
সাগর সমান। অস্থিতিশীলতা নিরাপত্তাহীনতা বেড়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।
ভেজাল খাদ্য খেয়ে তিন লাখ মানুষ প্রতিবছরর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।”