ক্যাটাগরি

গাজীপুরে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভবানীপুর এলাকায় সালেক টেক্সটাইল মিলস লিমিটেডে
আগুন ধরে।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট বিকাল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ভালুকা
ফায়ার স্টেশনের দুইটি, শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের চারটি
ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার
সার্ভিস।

কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আগুনে সুতা, জিন্স
ফেব্রিক্স ও উইভিং মেশিন পুড়ে গেছে।

তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি তিনি।