ক্যাটাগরি

মহামারী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া স্থগিত

রোববার ভর্তি পরীক্ষা বিষয়ে ডিনস কমিটির ১১ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামীকাল সকাল ১১টায় শুরু হওয়ার কথা ছিল।

“কিন্তু করোনা ভাইরাস মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ার কারণে দেশব্যাপী লকডাউন ঘোষণা করায়, ভর্তি পরীক্ষা ডিনস কমিটির সিদ্ধান্তনুসারে পূর্বনির্ধারিত সময়ে অনলাইন আবেদন নেওয়া হবে না।”

দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ জানানো হবে বলে অধ্যাপক মনিরুল হাসান জানান।