ক্যাটাগরি

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির ঘটনায় আটক ৪

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা
হয়।

রোববার সিআইডির কার্যালয়ে এক
সংবাদ
সম্মেলনে
সিআইডির
চট্টগ্রাম
বিভাগের
অতিরিক্ত
উপমহাপরিদর্শক
তানবীর
হায়দার
চৌধুরী এ তথ্য দেন।

গ্রেপ্তাররা হলেন-
নাজিম
উদ্দিন (৩৬), মাহিন মিয়া (২২),  জাহিদুল ইসলাম বাবু (২৪) এবং কাজল চন্দ্র শীল
(৫৪)।

সংবাদ সম্মেলনে তানবীর হায়দার চৌধুরী বলেন,
গত
১২
মার্চ
রাত
৩টা
থেকে
সাড়ে
৩টার
মধ্যে
ব্রাহ্মণবাড়িয়া
জেলার
আখাউড়া
থানাধীন
আখাউড়া-আগরতলা সড়কের পাশে সাতপাড়া ও দ্বিজয়পুর গ্রামে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

“ডাকাত দলের হামলায় সাতপাড়া গ্রামের বারু ভূঁইয়া
(৬৫),
তার
স্ত্রী
জাহানারা
বেগম (৫০) ও ছেলে নাঈম ভূঁইয়া (৩৪) এবং দ্বিজয়পুর গ্রামের সিরাজ মিয়া
(৪৫)
আহত
হন।” 

ডাকাত দলটি চারটি হাতবোমার
বিস্ফোরণ
করে
দরজা
ভেঙে
ঘরে
ঢোকে।

এ সময় বাড়ির লোকেরা বাধা দিলে ডাকাতরা তাদের দা
দিয়ে
কুপিয়ে
জখম
করে। 

ডাকাতরা দ্বিজয়পুর গ্রামের সৌদি আরব
ফেরত
সিরাজ
মিয়ার
বাড়ি
থেকে
৭৫
হাজার
টাকা, মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুট করে।

প্রাথমিকভাবে গ্রেপ্তাররা এসব
ঘটনার
সাথে
সম্পৃক্ততার
কথা
স্বীকার
করেছে বলে জানিয়েছে
সিআইডি।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির সময় ব্যবহার করা দেশীয় অস্ত্র, তিনটি ধারালো
দা, দুইটি ছুরি,
একটি
চাপাতি
 ও
লুট
করা
মালামালের
মধ্যে
একটি
মোবাইল ফোন সেট এবং তিনটি বিদেশি
টর্চলাইট
উদ্ধার
করা
হয়। 

এ ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে
ডাকাতদলের
বিরুদ্ধে
ব্রাহ্মণবাড়িয়ার
আখাউড়া
থানায়
মামলা
করেন।

এছাড়াও আসামী নাজিম উদ্দিনের বিরুদ্ধে নরসিংদী জেলার কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে বলে
জানায়
সিআইডি।