ক্যাটাগরি

নড়াইলে বিদ্যুতের খুঁটির চাপায় শিশুর মৃত্যু

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাজকিয়া (২) নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার আজিজুর রহমানের মেয়ে।

নিহতের আত্মীয় মো. আবু সুফিয়ান বলেন, তাজকিয়া তাদের বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। সেখানে নতুন বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ চলছিল। এ সময় খুঁটিটি তাজকিয়ার উপর পড়ে।

“পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাজকিয়াকে মৃত ঘোষণা করেন।”

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় স্থানীয়রা বিদ্যুৎ অফিসের কর্মচারী মো. সোহরাব ও ঠিকাদার সবুজকে আটক করে থানায় সোপর্দ করেছে।