ক্যাটাগরি

মানিকগঞ্জে সড়কে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

সোমবার
দুপুরে উপজেলার ভাড়ারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আব্দুল রউফ
জানান।

নিহত
রোমান ইসলাম (২৩) হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তিনি
বলড়া ইউনিয়নের উত্তর পিপুলিয়া গ্রামের ইসমাইল শিকদারের ছেলে।

হরিরামপুর
থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকের ধাক্কায়
মোটরসাইকেল থেকে রোমান ছিটকে পড়েন। হরিরামপুর উপজেলার শেষ এবং সদর উপজেলার শুরু
ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   

“গুরুতর
অবস্থায় হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।”


বিষয়ে সদর থানায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হরিরামপুর থানার ওসি।

সদর
থানার ওসি আব্দুল রউফ বলেন, তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

হরিরামপুর
উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তানভীর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোমান
ভাড়ারিয়া বাজারে যাচ্ছিলেন। রাস্তায় ইটভর্তি ট্রলি ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে
ট্রলির চাকা তার ওপর দিয়ে চলে যায়।“