ক্যাটাগরি

উত্তরায় অটোরিকশায় গাড়ির ধাক্কা, নিহত ২

বৃহস্পতিবার ভোরে উত্তরা ১৩ নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে বলে
জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন: অটোরিকশা রিকশাচালক
মো. তৈয়ব আলী (৬৫) এবং আরোহী মো. তাইফুর খন্দকার রাতুল (৪০)।

তৈয়ব আলীর গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে; ঢাকায় যাত্রাবাড়ীর
ধোলাইপাড় এলাকায় থাকতেন তিনি। তবে রাতুলের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির
এএসআই আব্দুল খান বলেন, ভোরে আহত অবস্থায় দুইজনকে জরুরি বিভাগে
আনা হলে চিকিৎসক তৈয়ব আলীকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতুল মারা যান
সকাল ৯টার দিকে।

তৈয়ব আলীর ছেলের বরাত দিয়ে এএসআই আব্দুল খান বলেন, উত্তরা ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার মোড় এলাকায় একটি দ্রুতগামী
প্রাইভেটকার অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ওই প্রাইভেটকারটি জব্দ করা হলেও
চালককে আটক করা যায়নি বলে জানান তিনি।