ডাচ-বাংলা
ব্যাংকের ফেইসবুক পেইজে এক ‘ডাউনটাইম নোটিসে’ জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১২টার
পর থেকে রোববার রাত ১২টা পর্যন্ত গ্রাহকরা এসব সেবা পাবেন না।
এ ছাড়া বৃহস্পতিবার
মধ্যরাত থেকে শনিবার দুপুর ১২টার পর্যন্ত ৩৬ ঘণ্টা ডাচ-বাংলা ব্যাংকের পিওএস সেবাও বন্ধ থাকবে। অর্থাৎ এই সময়ে গ্রাহকরা কেনাকাটা করে
ডাচ-বাংলা ব্যাংকের পিওএস মেশিনে কার্ড ব্যবহার করে দাম পরিশোধ করতে
পারবেন না।
এই
ব্যাংকের ই-কমার্স এবং রকেট অ্যাড মানি বন্ধ থাকবে ২৪ ঘণ্টা। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত
গ্রাহকরা এ সেবা পাবেন না।
নেক্সাস
ডেবিট, ভিসা
ডেবিট, মাস্টারকার্ড
ডেবিট, এনপিএসবি
ফান্ড স্থানান্তর, আউটওয়ার্ড
রেমিটেন্স সেবা ১৮ ঘণ্টা অর্থাৎ বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সন্ধ্যা
৬টা পর্যন্ত বন্ধ থাকবে।
এ
ছাড়া মাস্টারকার্ড ক্রেডিট সেবা বন্ধ থাকবে ১২ ঘণ্টা। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে
এ সেবা বন্ধ থাকবে, খুলবে শুক্রবার দুপুর ১২টা পর।
গত ২৭
এপ্রিল ডাচ-বাংলা ব্যাংকের ফেইসবুক পেজে এ নোটিস জানিয়ে গ্রাহকদের সতর্ক করেছিল
কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয় ওই নোটিসে।