ক্যাটাগরি

বরগুনায় যাত্রা করল ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’

মুজিববর্ষ
উপলক্ষে নৌকার আদলে এই জাদুঘর নির্মাণ করে এর নাম ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’ রাখা হয়েছে
বলে জানিয়েছেন বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ।

জেলা
শহরের প্রাণকেন্দ্রে ডিসির কার্যালয়ের পাশে বৃহস্পতিবার বিকালে জাদুঘরটি উদ্বোধন
করা হয়।

ডিসি
বলেন, ৭৮ শতাংশ জমিতে স্থাপিত এই জাদুঘরের দৈর্ঘ্য ১৬৫ ফুট, প্রস্থ ৩০ ফুট। জাদুঘরে
থাকছে নৌকা গবেষণা কেন্দ্র, আধুনিক পাঠাগার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, শিশু
বিনোদনকেন্দ্র ও ফুড কোর্টসহ নানা আয়োজন।

মহামারীসহ
নানা প্রতিকূলতার মধ্যে মাত্র ৮১ দিনে এর নির্মাণকাজ শেষ করা হয়েছে বলে তিনি জানান।

ডিসি
বলেন, হাজার বছর ধরে নদীমাতৃক বাংলাদেশের প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে নৌকা।
মুক্তিযদ্ধের সময়ও পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দুঃসাহসিক সব অভিযানে নৌকা
ব্যবহার করেছেন মুক্তিসেনারা। বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে নৌকা। বঙ্গবন্ধু
নৌকা জাদুঘরের মাধ্যমে বিলুপ্তপ্রায় বাহারি আকৃতির নৌকার দেখা পাবে নতুন প্রজন্ম।

উদ্বোধন
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা
উপস্থিত ছিলেন।