বিকাশ
জানায়, বই, পোশাক, ইলেকট্রনিক্স, জুতা, এলাকার ছোট-বড় দোকান, বাড়ির সাজসজ্জার
সামগ্রীর দোকান, লাইফস্টাইল পণ্য, অনলাইন শপ, রেস্তোরাঁ, ট্রাভেল কোম্পানিসহ
অসংখ্য পণ্য বিক্রেতা রয়েছেন এই অফারের তালিকায়।
‘অ্যামেজিং
ডিলস’ শিরোনামে ১ ডিসেম্বর শুরু হওয়া এই সুযোগটি বিকাশ গ্রাহকরা পাবেন ৩১ ডিসেম্বর
পর্যন্ত। তবে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
পাশাপাশি
ডিসেম্বর মাসজুড়ে প্রায় ফার্মেসি ও সুপারস্টোরে বিকাশ পেমেন্টে ৫ শতাংশ পর্যন্ত
তাৎক্ষণিক ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক। তবে একজন গ্রাহক ফার্মেসির ক্ষেত্রে ২ বারে
সর্বোচ্চ ৫০ টাকা এবং সুপার স্টোরের ক্ষেত্রে
১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক
ক্যাশব্যাক পেতে পারেন।
কিউআর
কোড স্ক্যান করে বিকাশ অ্যাপ থেকে অথবা *২৪৭# ডায়াল করে অথবা বিকাশ পেমেন্ট গেটওয়ে
থেকে পেমেন্ট করে এই অফার নিতে পারবেন গ্রাহক।
গ্রাহকরা
www.bkash.com/payment/ -এই লিংকে অফারের বিস্তারিত এবং পছন্দের ব্র্যান্ডের
তালিকা দেখে নিতে পারবেন।