ক্যাটাগরি

কোভিড-১৯: সস্ত্রীক আক্রান্ত বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল

অধ্যাপক ডা. কামরুল হাসান খান

অধ্যাপক ডা. কামরুল হাসান খান

বৃহস্পতিবার
তাদের দুজনকে বিএসএমএমইউর করোনা ইউনিটে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএসএমএমইউর
উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডডটকমকে বলেন, “তাদের করোনাভাইরাস সংক্রমণের কিছু উপসর্গ
আছে। তবে তাদের অবস্থা স্ট্যাবল।”

গত
এক সপ্তাহ আগে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে অধ্যাপক ডা. কামরুল হাসান খানের। এতদিন
তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। 

করোনাভাইরাসে
দেশে এ পর্যন্ত ২ হাজার ৮৯০ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিএমএ। এই রোগে
মারা গেছেন ১২৫ জন চিকিৎসক।