সারাদেশ থেকে ৪৩টি
বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং
এবং ইন্টারন্যাশনাল বিজনেস ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয়। এ আয়োজনের পৃষ্ঠপোষকতায়
ছিল স্যামসাং বাংলাদেশ।
স্যামসাংয়ের এক
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন রাউন্ডে বিভক্ত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে
সম্প্রতি অনুষ্ঠিত হয়। তাতে বিজয়ী হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘টিম জিএস অ্যান্ড দ্য
বয়েজ’।
অনুষ্ঠানে উপস্থিত
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার বক্তব্যে স্যামসাংয়ের সাফল্যের কথা
তুলে ধরে বাকি সব স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানির জন্য ‘দৃষ্টান্ত হিসেবে তুলনা করেন’
বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
তিনি বলেন, দেশের
তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি নিয়ে স্যামসাং সফলভাবে আগ্রহ তৈরি করতে পেরেছে।
বাংলাদেশকে আত্মনির্ভরশীল একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে এই ধরনের উদ্যোগের বিকল্প
নেই।