মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর
উপজেলার নিমতলা মাদ্রাসামোড় এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রতীকী ছবি
নিহত সুমন আলী (৩৫)
গোমস্তাপুর উপজেলার পিড়াসন গ্রামের ইউসুফ আলীর ছেলে।
গোমস্তাপুর থানার ওসি
দিলীপ কুমার দাস জানান, নিমতলা মাদ্রাসা মোড় এলাকায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি
চলন্ত ট্রাক্টর মাঝখান থেকে ভেঙে পড়ে। সেই ভাঙা অংশের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই
মারা যান এর চালক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল
থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।