ক্যাটাগরি

বগুড়ায় ‘জেএমবি’ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার কামরুজ্জামান
(৪২) নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার শাহজাদপুর গ্রামের আব্দুল হাফিজের ছেলে।

বগুড়ার বনানী বাসস্ট্যান্ড
থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানিয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের
ওসি আব্দুর রাজ্জাক বলেন, “কামরুজ্জামান নব্য জেএমবির বাইতুলমাল বিভাগের দায়িত্বশীল
সদস্য। তিনি সংগঠনের দাওয়াতি কার্যক্রম, অর্থ সংগ্রহ ও নব্য জেএমবিকে সংগঠিত করার জন্য
দেশের বিভিন্ন জেলা সফর করছিলেন।

“তার বাড়ি নোয়াখালী
হলেও তিনি ঢাকার কলাবাগান এলাকায় বাস করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে
তাকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়।”

তার বিরুদ্ধে বগুড়ার
শাজাহানপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি রাজ্জাক।